Bali & Nusa Penida

৭ দিন ৬ রাত · উবুদ, কিন্তামানি, সাউথ বালি আর নুসা পেনিদার দুই পাশ। ৭ দিনের পুরো বালি, শুধু আপনার দলের জন্য। জনপ্রতি ৳৬০,০০০ থেকে।

প্যাকেজে যা থাকছে

দিনভিত্তিক ভ্রমণসূচি

  1. বালিতে পৌঁছানো · কুটায় ফ্রি দিন Ngurah Rai এয়ারপোর্টে রিসিভ। প্রাইভেট গাড়ি/বাসে কুটার হোটেলে। চেক-ইন ও বিশ্রাম। সন্ধ্যায় নিজের মতো কুটা ঘোরা।
  2. উবুদ ও বেদুগুল Alas Harum Bali — বিখ্যাত সুইং ও জঙ্গল ভিউ। লেক বেরাতানের পাশে উলুন দানু মন্দির। হান্দারা গেট — বালির সবচেয়ে বেশি ছবি তোলা জায়গা। সন্ধ্যায় কুটায় ফেরা।
  3. কিন্তামানি আগ্নেয়গিরি ও ঝর্ণা কিন্তামানি ভিউপয়েন্ট — মাউন্ট বাতুর। তেগেনুনগান ঝর্ণা। পেংলিপুরান — বালির ঐতিহ্যবাহী গ্রাম।
  4. সাউথ বালি কোস্ট মেলাস্তি বিচ — সাদা বালি ও পাহাড়। ওয়াটার স্পোর্টস (ঐচ্ছিক, নিজ খরচে)। পান্দাওয়া ও সুলুবান বিচ। সমুদ্রের পাড়ে উলুওয়াতু মন্দির।
  5. ওয়েস্ট নুসা পেনিদা সানুর হারবার থেকে ফাস্ট বোট। ক্রিস্টাল বে ও বিখ্যাত কেলিংকিং বিচ। ব্রোকেন বিচ ও অ্যাঞ্জেলস বিলাবং। রাতে নুসা পেনিদায় থাকা।
  6. ইস্ট নুসা পেনিদা আতুহ বিচ। ডায়মন্ড বিচ ভিউপয়েন্ট। ট্রি হাউস ও থাউজেন্ড আইল্যান্ড ভিউ। ফাস্ট বোটে বালি ফিরে কুটার হোটেলে।
  7. বিদায় বালি হোটেলে ব্রেকফাস্ট ও চেক-আউট। ফ্লাইটের সময় অনুযায়ী এয়ারপোর্ট ড্রপ।