Sri Lanka Escape
৬ দিন ৫ রাত · ক্যান্ডি, এলা, মিরিসা আর কলম্বো। ৬ দিনে শ্রীলঙ্কার পাহাড় থেকে সমুদ্র। জনপ্রতি ৳৫০,০০০ থেকে।
প্যাকেজে যা থাকছে
- ৩-তারকা ডিলাক্স বা সমমানের হোটেলে নির্ধারিত রাত থাকা
- প্রতিদিন হোটেলে ব্রেকফাস্ট
- ভ্রমণসূচি অনুযায়ী রিজার্ভ AC গাড়িতে যাতায়াত
- এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ
- ইংরেজিভাষী গাইড/ড্রাইভার
- শ্রীলঙ্কার ভিসা প্রক্রিয়ায় সহায়তা (প্রযোজ্য ক্ষেত্রে)
দিনভিত্তিক ভ্রমণসূচি
- কলম্বো → ক্যান্ডি বিমানবন্দরে অভ্যর্থনা, ক্যান্ডিতে ট্রান্সফার ও হোটেলে চেকইন। সময় অনুযায়ী ঐতিহাসিক শহর ঘুরে দেখা। রাত্রিযাপন: ক্যান্ডি।
- ক্যান্ডি → নুওয়ারা এলিয়া → এলা ব্রেকফাস্ট শেষে চেকআউট। নুওয়ারা এলিয়া হয়ে এলা যাত্রা। পথে নুওয়ারা এলিয়ার ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য ও পাহাড়ি পরিবেশ ঘুরে দেখা। রাত্রিযাপন: এলা।
- এলা → মিরিসা ব্রেকফাস্ট শেষে চেকআউট। নাইন আর্চ ব্রিজ ও রাবণা জলপ্রপাত ঘুরে মিরিসা যাত্রা। নিজের মতো সৈকতে সময় কাটানো। রাত্রিযাপন: মিরিসা।
- মিরিসা ভ্রমণ ব্রেকফাস্ট শেষে কোকোনাট ট্রি হিল, সিক্রেট বিচ, প্যারট রক ও মিরিসা বিচ ঘুরে দেখা। নিজ খরচে হোয়েল ওয়াচিং, স্নরকেলিং ও স্কুবা ডাইভিং ঐচ্ছিক। রাত্রিযাপন: মিরিসা।
- মিরিসা → গল → কলম্বো ব্রেকফাস্ট শেষে চেকআউট। গল ফোর্ট হয়ে কলম্বো যাত্রা ও হোটেলে চেকইন। রাত্রিযাপন: কলম্বো।
- কলম্বো ও ফিরতি যাত্রা ব্রেকফাস্ট শেষে ফ্লাইটের সময় অনুযায়ী নিজের মতো ঘোরাঘুরি বা শপিং। বিমানবন্দরে ট্রান্সফার।