Bangkok + Pattaya + Phuket Explorer

৬ রাত ৭ দিন · পাতায়ায় Coral Island, ব্যাংককে Dinner Cruise আর ফুকেটে Phi Phi Island ভ্রমণ। এক সফরে থাইল্যান্ডের তিন গন্তব্য। জনপ্রতি ৳৪৫,০০০ থেকে।

প্যাকেজে যা থাকছে

দিনভিত্তিক ভ্রমণসূচি

  1. এয়ারপোর্ট থেকে পাতায়া সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়া হোটেলে প্রাইভেট ট্রান্সফার। নির্ধারিত সময়ে চেকইন। বাকি সময় ফ্রি।
  2. Coral Island ভ্রমণ ব্রেকফাস্টের পর স্পিডবোটে Coral Island জয়েন ট্যুর। নির্ধারিত ইন্ডিয়ান বুফে লাঞ্চসহ ভ্রমণ শেষে পাতায়ায় রাত্রিযাপন।
  3. পাতায়া থেকে ব্যাংকক ব্রেকফাস্ট ও চেকআউটের পর প্রাইভেট গাড়িতে ব্যাংকক হোটেলে ট্রান্সফার। চেকইনের পর বাকি সময় ফ্রি।
  4. ব্যাংককে ফ্রি সময় ও Dinner Cruise ব্রেকফাস্টের পর নিজের মতো শপিং বা ঘোরাঘুরি। সন্ধ্যায় Chao Phraya River Dinner Cruise ও বুফে ডিনার।
  5. ব্যাংকক থেকে ফুকেট চেকআউটের পর এয়ারপোর্টে ট্রান্সফার। আলাদাভাবে বুক করা ডোমেস্টিক ফ্লাইটে ফুকেট যাত্রা। ফুকেট এয়ারপোর্ট থেকে হোটেলে প্রাইভেট ট্রান্সফার।
  6. Phi Phi Island ভ্রমণ ব্রেকফাস্টের পর Phi Phi Island জয়েন ট্যুর, নির্ধারিত লাঞ্চসহ। ফুকেটে রাত্রিযাপন।
  7. ফেরার যাত্রা চেকআউটের পর ফ্লাইটের সময় অনুযায়ী ফুকেট এয়ারপোর্টে প্রাইভেট ট্রান্সফার।